1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা

আইসিজের প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে
  1. বঙ্গনিউজবিডি ডেস্ক : ইউক্রেনে সামরিক হামলা বন্ধ করতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) নির্দেশ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

    রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বলেন, আমরা এই সিদ্ধান্ত আমলে নিতে পারব না। আইসিজের দেয়া রায় কার্যকরের জন্য রাশিয়া-ইউক্রেন দুই পক্ষকেই একমত হতে হবে।

    এসময় পেসকভ দাবি করেন, লড়াইয়ের পরিসমাপ্তি টানতে কিয়েভের সঙ্গে আলোচনায় ‘মস্কোর প্রতিনিধিদল প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখছে।’

    প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেয়ার পর ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া। এর পরপরই আইসিজেতে মামলা করে ইউক্রেন। ওই মামলায় গতকাল বুধবার সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়াকে অভিযান বন্ধের নির্দেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত।

    আইসিজের আদেশটি দেয়া হয় ১৩-২ ভোটে। বিপক্ষে মত দিয়েছেন রাশিয়া ও চীনের বিচারক। আইসিজের বিচারকেরা বলেন, রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে, মস্কোর নিয়ন্ত্রণাধীন বা সমর্থিত অন্যান্য বাহিনী যেন ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে না যায়।

    আইসিজের আদেশে বলা হয়, রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে সামরিক অভিযান বাতিল করতে হবে, যা তারা ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে ইউক্রেনের সীমানার ভেতরে শুরু করেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com