1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অন্য দেশের তুলনায় দ্রব্যমূল্য কমই বেড়েছে : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্রব্যমূল্য বাড়ানোর সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার বিকেলে অমর একুশে বইমেলায় ‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এ কথা জানান।

মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

সম্প্রতি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সব দেশে ৬০ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে সে তুলনায় পণ্যের দাম কমই বেড়েছে। যেসব অসাধু ব্যবসায়ীদের কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা এখন নানা কথা বলছেন। অথচ তাদের নেতা তারেক জিয়া ও খালেদা জিয়া মিলে বিদেশে অর্থপাচার করতেন। তাদের মুখে টাকা অর্থপাচারের কথা মানায় না। তাদের সময়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অবস্থা থেকে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বইমেলা বাঙালির জন্য অনেক তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বইমেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানার আগ্রহ হোক, তরুণরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক, এতেই হবে বইমেলার সফলতা।

কৃষিবিদ, ফ্রিল্যান্স সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সালেহ মোহাম্মদ রশীদ অলকের ‘গণমাধ্যমে হাতেখড়ি’ বই প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আমি বিশ্বাস করি ‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইটি সাংবাদিকতার জন্য অনেক বেশি সহায়ক হবে। বইটির মাধ্যমে গণমাধ্যমের অনেক তথ্য পাওয়া যাবে। এটি নতুনদের প্রেরণা দেবে এবং এর মাধ্যমে অনেক নতুন নতুন তথ্য আমরা জানতে পারবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com