1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ছেলে-মেয়ের স্কুলের ফি দিতে না পেরে বাবার আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:‘ফুটফুটে এক ছেলে আর মেয়ে নিয়ে সুখের সংসার ছিল আমার ভাইয়ের। মিরপুরের পীরেরবাগে তার ঘর ছিল এক টুকরো বেহেস্ত। করোনা এলো। ধানমন্ডিতে ভাইয়ের টেইলার্সটি বন্ধ রাখতে হলো। সংসারে হানা দিল অভাব। সে সময় সুদে টাকা ধার করে সংসার চালিয়েছেন তিনি। এরপর করোনা নিয়ন্ত্রণে এলে টেইলার্স খুলতে পেরেছেন। কিন্তু সুদের টাকা আর শোধ করতে পারেননি। এমনকি ছেলে-মেয়ের স্কুলের ফিও দিতে পারছিলেন না। আজ সাধের টেইলার্সে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।’

রোববার (১৩ মার্চ) কথাগুলো বলছিলেন মো. মহসিন রেজা ভাই মোহাম্মদ আলী।

গলায় ফাঁস দেওয়া মো. মহসিন রেজা (৩৫) রাজধানীর ধানমন্ডির ফ্যাশন অ্যান্ড লেডিস টেইলার্সের মালিক। টেইলার্স থেকে যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মুনসুর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুপুর সোয়া একটার দিকে তার ধানমন্ডির প্রতিষ্ঠান থেকে (বাসা নম্বর ৬৯/৩, রোড নম্বর ৭/এ) মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের আত্মীয়-স্বজনের কাছ থেকে জানা গেছে, সকাল সোয়া নয়টার মিরপুরের পীরেরবাগের বাসা থেকে দোকানে এসেছিলেন রেজা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত রেজার ভাই মোহাম্মদ আলী জানান, রেজা মিরপুরের পীরেরবাগ পাকা মসজিদ এলাকার ৭৮/১ এক নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার ছেলে নাঈম নবম শ্রেণিতে আর মেয়ে নাইমা সপ্তম শ্রেণির শিক্ষার্থী। রেজার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চিতা পুকুরিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আলাউদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com