1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

মার্কিন কংগ্রেসে রাশিয়ায় তেল-গ্যাস নিষেধাজ্ঞার বিল পাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ধাপে ধাপে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপের দেশগুলো। বুধবার সে পথে আরও এগোলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস-এ পাশ হওয়া বিলে রাশিয়া থেকে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির উপর নিষেধাজ্ঞা জারির ছাড়পত্র দেয়া হয়েছে। প্রস্তাবের পক্ষে পড়েছে ৪১৪টি ভোট; বিপক্ষে ১৭টি।

মার্কিন আইনসভায় এ বিল পাসের ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোকে নিয়ে রাশিয়া থেকে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির উপর সার্বিক নিষেধাজ্ঞা জারির পথে হাঁটতে পারবে বাইডেন সরকার।

রাশিয়ার তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর জার্মানি, ফ্রান্সের মতো পশ্চিম ইউরোপের দেশগুলো অনেকাংশে নির্ভরশীল। এ পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেতিবাচক প্রভাব ফেলতে পারে ওই দেশগুলোর অর্থনীতিতে।

গত সপ্তাহে মস্কোর তরফে দাবি করা হয়েছিল, রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস নেয়া বন্ধ করলে বিকল্প ব্যবস্থা করতে ইউরোপের এক বছরেরও বেশি সময় লেগে যাবে। সূত্র: আনন্দবাজার অনলাইন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com