1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

স্বামীকে তালাক দিয়ে স্বামীর বন্ধুকে বিয়ে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীকে তালাক দিয়ে স্বামীর বন্ধুকে বিয়ে করেছেন এক গৃহবধূ।

মঙ্গলবার (৮ মার্চ) রাতে গোমনাতি ইউপি চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন রাতে ভোগডাবুরী ও গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় ব্যক্তিদের নিয়ে এক বৈঠকে তালাক ও বিয়ে সংঘটিত হয়। এ সময় স্থানীয়দের ডাকা সালিসি বৈঠকে স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করেন ওই নারী।

বিয়ে করা নারী ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি গোসাইগঞ্জ গ্রামের বরকত আলীর ছেলে রবিউল ইসলামের স্ত্রী ছিলেন। বিয়ে করা বন্ধু হলেন গোমনাতি ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে আরিফ।

জানা গেছে, রবিউল ইসলামের সঙ্গে ওই নারীর প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে প্রায় ৪ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। রবিউল ঢাকায় শ্রমিকের কাজ করে। সেখানে রবিউলের সঙ্গে কাজ করেন আরিফ নামের এক ব্যক্তি। আরিফ গোমনাতি ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে। গত ঈদের সময় বাড়িতে আসেন রবিউল। এ সময় তার সঙ্গে দেখা করতে আসেন আরিফ। এরপর থেকে রবিউলের স্ত্রীর সঙ্গে আরিফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ বিষয়টি জেনে রবিউল তার স্ত্রীকে সতর্কও করেন।

এদিকে সোমবার (৭ মার্চ) রাতে রবিউল বাড়িতে না থাকার সুযোগ আরিফ ওই নারীর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তারা একই ঘরে অবস্থান করেন। পরে মঙ্গলবার (৮ মার্চ) ভোরে আরিফ হোসেন চুপিসারে চলে যান। তবে আরিফকে চলে যেতে দেখেন রবিউলের বাবা-মা। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে আরিফকে গণপিটুনি দেন। পরে এ ঘটনায় সালিস হলে ওই নারী রবিউলকে তালাকে দেন এবং আরিফকে বিয়ে করেন।

গোমনাতি ইউপি চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ বলেন, মঙ্গলবার (৮ মার্চ) দুই পক্ষের সম্মতি নিয়ে রবিউলের স্ত্রী রবিউলকে তালাক দিয়ে তার প্রেমিক আরিফকে বিয়ে করেন। ছেলে সন্তানটি রবিউলের কাছে থাকবে বলে সালিসে সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com