1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

মির্জা ফখরুলের বিরুদ্ধে বিএনপির দুই নেতার মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা করেছেন দলেরই দুই নেতা। গত ২৮ ফেব্রুয়ারি ফেনীর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করা হয়।

দলের গঠনতন্ত্র না মেনে কমিটি ঘোষণা করার অভিযোগে এ মামলা করেছেন ফেনী সদর উপজেলার মোটবী ও ফরহাদ নগর ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন ভূঁইয়া ও আবুল হোসেন কমান্ডার। মামলায় আরও আটজনকে বিবাদী করা হয়েছে। গত ২ মার্চ আদালত বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

মামলার অন্য আসামিরা হলেন— চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা বিএনপির সদস্য ৮ ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা বিএনপির সদস্য ও নবগঠিত ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু, মোটবী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন মানিক।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com