1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

রাশিয়ার বিপক্ষে ভোট না দেওয়ায় টিকা দেবে না লিথুয়ানিয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে করোনার উপহারের টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া।

দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েন বাংলাদেশে উপহারের টিকা পাঠানোর সিদ্ধান্ত বাতিলের তথ্য জানিয়েছেন।

এর আগে, লিথুয়ানিয়ার সরকার বাংলাদেশে ফাইজারের ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ টিকা পাঠোনোর সিদ্ধান্ত নিয়েছিল।

লিথুয়ানিয়ার ইংরেজি দৈনিক এলআরটি বলছে, গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে; যেখানে প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ‘অবিলম্বে’ বন্ধ এবং সৈন্য প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ বিষয়ে সাধারণ পরিষদে দু’দিনের বিতর্কের পর জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অধিবেশনে ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়াকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন।

বাংলাদেশসহ বিশ্বের মোট ৩৫টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোটদান থেকে বিরত ছিল। অন্যদিকে, রাশিয়াসহ ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেনে রাশিয়ার হামলার ‘কড়া ভাষায়’ নিন্দা জানানো হয়। একই সঙ্গে পারমাণবিক বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও নিন্দা করা হয়।

একই সময়ে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন প্রকাশ করে সাধারণ পরিষদ। সূত্র: এলআরটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com