1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

ইউক্রেনকে নতুন করে যে হুমকি দিলেন পুতিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনাকে কেন্দ্র করে নানা নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। বিভিন্ন চাপের মধ্যেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন তার সিদ্ধান্তে অটল। এরই মধ্যে ইউক্রেনের ‘রাষ্ট্রত্বের অস্তিত্ব’কে কাঁপিয়ে দেয়ার হুমকি দিয়েছেন দিয়েছেন তিনি।

রাশিয়ান টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন- বর্তমান কর্তৃপক্ষের (ইউক্রেনের) অবশ্যই বোঝা উচিত, তারা যা করছে তা অব্যাহত থাকলে ইউক্রেনের রাষ্ট্রত্বের ভবিষ্যতই প্রশ্নবিদ্ধ হবে। এবং এটা যদি সত্যিই ঘটে, তাহলে সেটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে তারাই (ইউক্রেনের বর্তমান সরকার)। খবর এএফপি।

পুতিন আরো বলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নব্য নাৎসিমুক্ত করতে চেয়েছে।

রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন পুতিন বলেন, সামরিক আইন জারি করা হবে কেবল বাইরের দেশ থেকে রাশিয়ায় হামলা হলেই। এই মুহূর্তে এ ধরনের কোনো পরিকল্পনা নেই এবং আশা করি আমাদের এটার দরকার হবে না।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এরপর গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে ভয়াবহ সংঘাত চলছে। নানা নিষেধাজ্ঞার মধ্যে মস্কোর ওপর আরোপ করা সর্বশেষ নিষেধাজ্ঞা হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্ড পেমেন্ট জায়ান্ট ভিসা মাস্টারকার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। এদিকে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্বনেতারাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com