1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

কোভিড পরীক্ষা ছাড়াই যাওয়া যাবে সৌদি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে আর কোভিড পরীক্ষার সনদ লাগবে না। তবে শুধুমাত্র বাড়তি একটি স্বাস্থ্য বীমা লাগবে, যাতে করোনাভাইরাসে আক্রান্ত হলে সেই খরচ বহন করা যায়। এছাড়া সেখানে গিয়ে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টিনেও থাকতে হবে না।

দেশটির সংবাদ মাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় সব ধরনের বিধিনিষেধ শিথিল করেছে সৌদি সরকার। শনিবার থেকেই এ নিয়ম কার্যকর হয়েছে।

নতুন নিয়মে খোলা জায়গায় মাস্ক পরা এবং সামজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে। তবে বদ্ধ পরিসরে লোকসমাগমে মাস্ক পরার নিয়ম বহাল রেখেছে কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজন বা লোকসমাগমে এখন আর কোনো বাধা নেই। মক্কার মসজিদুল হারাম এবং মদিনা মসজিদে নববীসহ দেশটির সব মসজিদ থেকেও শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম প্রত্যাহার করা হয়েছে। তবে মসজিদের ভেতরে সবাইকে মাস্ক পরতে হবে।

শিথিল করা নিয়মে এখন থেকে দক্ষিণ আফ্রিকা, নমিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, ইসোয়াতিনি, মোজাম্বিক, মালাউই, মরিশাস, জাম্বিয়া, মাদাগাস্কার, অ্যাঙ্গোলা, সিসিলি, কমোরোস, নাইজেরিয়া, ইথিওপিয়া ও আফগানিস্তান থেকেও যাত্রীরা এখন সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে গত জানুয়ারির মাঝামাঝি থেকে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com