1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য বিএনপির বক্তব্য নয়: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য বিএনপির বক্তব্য নয়। আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট। আমরা নতুন নির্বাচন কমিশনকে বিশ্বাস করি না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

আজ সোমবার ‘সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে’ ময়মনসিংহ মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে জনগণের সঙ্গে বেঈমানি করেছে। তারা বলেছে ঘরে ঘরে চাকরি দেবে। চাকরি দিয়েছে? সংবিধান লঙ্ঘন করে জনগণকে কৃতদাসে পরিণত করা হয়েছে। দেশে আজ অনেক টিভি চ্যানেল, কিন্তু কারও কথা বলার স্বাধীনতা নেই।’

সমাবেশে মির্জা ফখরুল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিন্দা জানান। তিনি বলেন, ‘এখনো সময় আছে চাল-ডাল-তেলের দাম কমান। জনগণের দাবি মেনে নেন।’

তিনি বলেন, ‘কৃষক তার উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা মুক্তিযুদ্ধে লড়াই করেছিলাম কারণ আমরা এমন একটি দেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে কোনো বিভেদ থাকবে না। সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে। শুধু নিজেরা বড়লোক হচ্ছে। তারা নিজেরা নিজেদের পকেট ভারি করছে, লুটপাটের টাকা বিদেশে পাচার করছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় দুর্নীতির আখড়া হয়ে গেছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com