1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

বান্দরবানে বাবা-ছেলেসহ ৫ জনকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউ‌নিয়নের আবু পাড়ায় একই পরিবারের ৫ জনকে কু‌পিয়ে হত্যার ঘটনায় জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে রুমা থানার পু‌লিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রুইতু ম্রো (৫০), ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), ক্রংপং ম্রো (৩৮), পা‌সিং ম্রো (২২), ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), রিংয়ং ম্রো (৩৫), ইজাং ম্রো (২৭), থনলক ম্রো (৩৫), পা‌লে ম্রো (২৫), ক্লাংসাই ম্রো (২০), মেন‌প্রে ম্রো (২০), খং‌প্রে ম্রো, কাইং প্রে ম্রো (১৮), মেনরাও ম্রো (২২), মেনয়া ম্রো (২৬), খনতন ম্রো (৪১), মেনয়ং ম্রো (২৪), চাংরাও ম্রো (৩১), থংওয়াই ম্রো (২৪) ও মেনপং ম্রো (৩৭)।

তারা সবাই রুমার গ্যালেংগা ইউ‌নিয়‌নের পান্তলা মৌজার আবু পাড়ার বা‌সিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ বিষ‌য়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) কাজী রা‌কিব উ‌দ্দিন লাশ উদ্ধার ও আটকের বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, ২২ জনকে গ্রেফতার করা হয়ে‌ছে। সবাই এ হত্যার দায় স্বীকার ক‌রেছে। তা‌দের বি‌রুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com