1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

আত্মসমর্পণে অস্বীকৃতি, মৃত্যুকে বেছে নিল ১৩ ইউক্রেনীয় সেনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৩ বার দেখা হয়েছে

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া হামলার দ্বিতীয় দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। একটি রুশ বিমান বিধ্বস্ত হওয়ার খবরের পাশাপাশি দেশটির একটি শহরে ব্যাপক গোলাগুলির ভিডিও সামনে এসেছে।

বিবিসি জানিয়েছে, কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ডে দায়িত্বপালন করছিলেন ইউক্রেনের ১৩ জন সেনাসদস্য। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর স্নেক আইল্যান্ড অবরোধ করে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ।

পরে রুশ সেনারা ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু ইউক্রেনের ওই ১৩ জন সেনা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। এরপরই সেখানে বোমা হামলা চালায় রুশ সামরিক বাহিনী এবং ১৩ ইউক্রেনীয় সেনা নিহত হন।

এদিকে বোমা হামলায় নিহত হওয়ার আগে যুদ্ধ জাহাজে অবস্থানরত রুশ সেনাসদস্যদের সঙ্গে ইউক্রেনের সেনাদের শেষ মুহূর্তের কথপোকথনের একটি অডিওক্লিপ টুইটার, টিকটকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে ভাইরাল হয়েছে।

সেখানে রুশ যুদ্ধ জাহাজ থেকে ইউক্রেনের সেনাদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আমি আপনাকে আপনার অস্ত্রসহ আত্মসমর্পণের পরামর্শ দিচ্ছি, না হলে আমি গুলি চালাব। আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন?’ জবাবে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান এবং একপর্যায়ে রাশিয়ার বোমা হামলায় তারা সবাই নিহত হন।

এদিকে সেনাদের এই বীরত্বের ভূয়সী প্রসংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া বীর এই সেনাদের মরণোত্তর পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘ন্সেক আইল্যান্ডে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন। আত্মসমর্পণ না করে তারা সবাই বীরত্বের সঙ্গে মৃত্যুকে বরণ করেছেন। হিরো অব ইউক্রেন (ইউক্রেনের বীর) হিসেবে তাদের সবাইকে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে। দেশের জন্য জীবন উৎসর্গ করায় চিরস্থায়ী এই পুরস্কার পাবেন তারা।’

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করে বলেছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির রাস্তায় রাশিয়ান হামলাকারীদের সঙ্গে যোদ্ধাদের লড়াই চলছে। সুমি শহরে দুই লাখ ৬০ হাজার মানুষ বসবাস করে।

শহরের স্থানীয় প্রশাসনের প্রধান দিমিত্র জাইভৎস্কি বলেছেন, রাশিয়ান সৈন্যদের বিশাল একটি বহর শহরটিকে পেছনে ফেলে পশ্চিমে রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com