1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার দ্বিতীয় দিনে মাননীয় সংসদ সদস্য শাহাজান চৌরীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ১০৪ বছর বয়সে হজে মারসিয়াহ, পোরিজ বিক্রি করে সঞ্চয়ে পূরণ করলেন আজীবনের স্বপ্ন ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, স্বস্তির ফিরতি যাত্রায় নেই ভোগান্তি ‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান

করোনায় মৃত্যু ৩৬ জনের, বেড়েছে শনাক্তের হার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৯ জনের। একদিনে মৃতদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৫ জন নারী।

শনিবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৭৪ জনের নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৮৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিলো ২২.৯৫ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ১৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৯ হাজার ৫২ জনের শরীরে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com