1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

কাদের মোল্লা ও সাঈদীর বিচার স‌ঠিক হয়‌নি: জাফরুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আব্দুল কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লা‌বে ন্যাশনাল ডে‌মো‌ক্রেটিক পা‌র্টি (এন‌ডি‌প) আয়োজিত রাজবন্দীর মু‌ক্তি দাও শীর্ষক প্রতিবাদ সভায় তি‌নি কথা ব‌লেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী কিছু কিছু ভালো কাজ করেছেন। যেমন, মানবতাবিরোধী অপরাধের বিচার করেছেন। কিন্তু দুটি কাজ ভুল করেছেন। একটি আব্দুল কাদের মোল্লা, আরেকটি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারটা সঠিক হয়নি। এজন্য আপনি যতটা দায়ী, তার চেয়ে বিচারকরা বেশি দায়ী।

তিনি বলেন, সাঈদী আমার প্রিয় মানুষ নন। অভিযোগ করা হয়েছে, তিনি হুমায়ূন আহমেদের বাবা পুলিশ অফিসারকে হত্যা করেছেন। হুমায়ূন আহমেদের মা একটি বই লিখেছেন, সেখানে তিনি সাঈদীকে অভিযুক্ত করেননি। তিনি এখনো জেলে আছেন। এটি খুবই খারাপ কাজ। যেমনভাবে আপনি (শেখ হাসিনা) বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছেন, তাও ঠিক নয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা বলেন, আলেম-ওলামা ও মামুনুল হক বাদে যাদের আটক করে রেখেছেন তারাও নির্দোষ। আজ আলেম সমাজরা রাস্তায় নামেন না। তারা যদি রাস্তায় নামেন, তাহলে আমিও তাদের সাথে থাকব।

ন্যাশনাল ডে‌মো‌ক্রেটিক পা‌র্টি (এন‌ডি‌পির) চেয়ারম্যান কে এম আবু তা‌হে‌রের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ, কল্যাণ পা‌র্টির চেয়ারম্যান নারেল মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, গণ‌ফোরা‌মের‌ মহাস‌চিব সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সা‌বেক ভি‌পি নুরুল হক নুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com