1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

আন্দোলনেই সরকারের পতন হবে: আফরোজা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে মেহেরপুর শহরের সাহাজিপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে আফরোজা আব্বাস বলেন, তারা ৩০ তারিখের নির্বাচন ২৯ তারিখ রাতে করেছে। আবার নির্বাচন কমিশন গঠন নিয়ে নাটক করছে। একটি ঘটনা আড়াল করতে আরেকটি ঘটনার জন্ম দেয় এ সরকার।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচন কমিশন কখনোই মেনে নেবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে বিএনপি নির্বাচন করবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আরো বলেন, বিএনপির আন্দোলন যতবারই ত্বরান্বিত হয় ততবারই করোনার দোহাই দিয়ে জনগণকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে সরকার। আসলে সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়। কারণ প্রতিটি সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি বলে দেয় বিএনপি জনগণের দল। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com