1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভণ্ড কবিরাজ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে চেতনানাশক খাইয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬২) নামে এক ভণ্ড কবিরাজকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৪ জানুয়ারি) উপজেলার বাথুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মোহাম্মদ আলী ওই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।

র‍্যাব জানায়, মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির সঙ্গে এক নারীর ১৮ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। গত ছয় বছর ধরে স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। এদিকে এক বছর আগে কন্যাসন্তানের পড়ালেখার সুবিধার্থে স্ত্রীকে তার স্বামী চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকতে বলেন। স্বামীর কথামতো ওই গৃহবধূ নগরের চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন। তবে ওই বাসায় ওঠার পর থেকে গৃহবধূর সঙ্গে আচমকা তার স্বামী যোগাযোগ বন্ধ করে দেন।

এ নিয়ে হঠাৎ চিন্তার ভাঁজ পড়ে গৃহবধূর কপালে। এক প্রতিবেশীর পরামর্শে দ্বারস্থ হন মোহাম্মদ আলী নামে হাটহাজারী এলাকার এক কবিরাজের। শুরুতে কবিরাজ গৃহবধূর বাসায় গিয়ে তাবিজ ও পানি পড়া দেন। বিনিময়ে গৃহবধূর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। এতে কাজ না হলে গৃহবধূকে কবিরাজের বাসায় যেতে বলেন। তার বাসা থেকে গৃহবধূকে আরও দুই দফা তাবিজ ও পানি পড়া দেন। প্রতিবারই বিনিময়ে গৃহবধূর কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেন কবিরাজ।

এসবে কোনো কাজ না হওয়ায় সবশেষ ভুক্তভোগী গৃহবধূ গত ২২ জানুয়ারি পুনরায় কবিরাজের বাসায় যান। কিন্তু এবার কবিরাজ গৃহবধূকে তার সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং এতে করে স্বামীর সঙ্গে গৃহবধূর সম্পর্ক ভালো হয়ে যাবে বলে জানান। কিন্তু কবিরাজের এই প্রস্তাবে রাজি হননি গৃহবধূ। এরপর কবিরাজ গৃহবধূকে এক গ্লাস পানি পড়া খেতে বলেন। ওই পানির সঙ্গে কবিরাজ কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন।

পানি খাওয়ার পর অচেতন হয়ে পড়েন গৃহবধূ। এরপর কবিরাজ অচেতন গৃহবধূকে ধর্ষণ করেন। জ্ঞান ফিরে পাওয়ার পর গৃহবধূ বিষয়টি টের পান। এ ঘটনার পর কান্নাকাটি করলে গৃহবধূকে একটি রিকশায় তুলে দিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন কবিরাজ।

চট্টগ্রাম র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ঘটনার দুদিন (২৪ জানুয়ারি) পর ভুক্তভোগী গৃহবধূ কবিরাজের বাড়ি এলাকায় গিয়ে তাকে খোঁজাখুঁজির চেষ্টা করছিলেন। পরে ওই এলাকায় র‍্যাবের একটি টহল গাড়ি দেখতে পেয়ে তাদের বিষয়টি অবগত করেন গৃহবধূ। এরপর র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত কবিরাজকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কবিরাজ গৃহবধূকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com