1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

মাস্ক পরতে অনীহা রাজধানীবাসীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে করোনা সংক্রমণের হার বাড়ছে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিধিনিষেধ শুরু হয়েছে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে। তবে গণপরিবহনে যত সিট তত যাত্রী পরিবহনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

গণপরিবহনসহ কর্মক্ষেত্রে থেকে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। নির্দেশনা না মানলে জেল পর্যন্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তবে এমন ঘোষণায় রাজধানীতে ঘরের বাইরে প্রাত্যহিক কাজকর্মে রাস্তায় বের হওয়াদের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয়নি। মাস্ক ছাড়াই রাস্তা, বাজার, শপিংমলসহ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ। মাস্ক পরায় কেবলই অনীহা, আছে উদাসীনতা। ঝুঁকি নিয়ে মাস্ক পরা ছাড়াই চলাচল করেছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ।

রাজধানীর বিভিন্ন সাথনে সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর গুলিস্তান, সদরঘাট, পল্টন, শাহবাগ, কাওরানবাজার ও ফার্মগেটের অধিকাংশ এলাকার মানুষের মুখে মাস্ক নেই। এছাড়াও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই বললেই চলে। বাজার থেকে শুরু করে রাজধানীর যতগুলো টিসিবির পণ্য বিক্রির ট্রাক দেখা গেছে তার সবগুলোতেই মানুষ কোনো রকম স্বাস্থ্যবিধি ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় না রেখে টিসিবির পণ্য কিনতে ব্যস্ত।

যানবাহনগুলোতে স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও অধিকাংশ যাত্রীরা সরকারের কথার তোয়াক্কা করছে না। মুখে মাস্ক দেখা যায় না বাসচালক ও হেলপার থেকে শুরু করে সাধারণ যাত্রীদের। যেখানে তিন ফিট দূরত্বে বজায় থাকার কথা সেখানে যানবাহনগুলোতে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

কিন্তু এতো কিছুর পরেও রাজধানী ঢাকার অসচেতন নগরবাসী চলছে মাস্ক ছাড়াই। নেই সামাজিক দূরত্বের বালাই। তাদের দেখে মনে হবে, গোটা পৃথিবী যেন সুস্থ হয়ে গেছে। মাস্ক না পরাদের জবাবদিহির আওতায় আনার কথা বলা হলেও তেমনটা লক্ষ করা যায়নি। চোখে পড়েনি ভ্রাম্যমাণ আদালতের কর্মকাণ্ডও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com