1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন জাতীয় স্বার্থে আপস নয়, বিচ্যুতি হলে প্রতিরোধ গড়বে জামায়াত: শফিকুর রহমান মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

সিজারের সময় নবজাতকের হাত ভেঙে ফেলার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফরিদপুরের আরামবাগ প্রাইভেট হাসপাতাল সিজারের সময় এক নবজাতকের হাত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। পরে অভিযোগ পেয়ে হাসপাতালটি বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার অভিযান চালিয়ে হাসপাতালটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেন।

এর আগে একই দিন সকালে শহরের পশ্চিম খাবাসপুরের আরিফুল ইসলাম সজল নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, গত ১৩ জানুয়ারি আরামবাগ হাসপাতালে তার স্ত্রী মুক্তার সিজার করা হয়। ডেলিভারির সময় তাঁর বাচ্চার একটি হাত ভেঙে যায়। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসকের অবহেলা ও অনিয়মের অভিযোগও করেন।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, অনিয়মের অভিযোগ উঠা চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত শনিবার (১৫ জানুয়ারি) সকালে শহরের পশ্চিম খাবাসপুরে আল মদিনা প্রাইভেট হাসপাতালে প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন করেন ওই হাসপাতালের আয়া। ডাক্তার ছাড়াই প্রসব করাতে গিয়ে নবজাতকের কপাল কেটে ফেলেন তিনি। পরে ওই নবজাতকের কপালের কেটে ফেলা অংশে ৯টি সেলাই দিতে হয়। রোগীর স্বজনরা বিষয়টি প্রশাসনকে জানালে ওই আয়া, হাসপাতালের পরিচালক ও এক দালালকে আটক করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com