1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

দুই কোটি ৩৫ লাখ টাকা তুলতে পারবে ইভ্যালি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৮৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি অবসায়নে গঠিত নতুন বোর্ডকে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য দেশের ২টি ব্যাংক থেকে ২ কোটি ৩৫ লাখ ১৬ হাজার টাকা উত্তোলনের অনুমতি দিয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে ইভ্যালির ২২টি গাড়ি ভাড়া দিয়ে বা বিক্রি করে অর্থ আদায় করার সুযোগ দেয়া হয়েছে বোর্ডকে।

পাশাপাশি ইভ্যালির সাবেক চেয়ারম্যান ও এমডি কোথায়, কীভাবে কত টাকা ব্যয় করেছেন তার একটি তালিকা করার জন্য বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে নির্দেশ দিয়েছে আদালত।

ইভ্যালির বোর্ডের এক আবেদনে রোববার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে বোর্ডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান, রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।

এদিকে ইভ্যালি পরিচালনা বা অবসায়নের জন্য আদালত একটি বোর্ড গঠন করে দিয়েছে। সব ধরনের লেনদেন বন্ধ থাকার কারণে ওই বোর্ড তাদের নিয়মিত কাজকর্ম পরিচালনার জন্য সিটি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ইভ্যালির ২ কোটি ৩৫ লাখ ১৬ হাজার টাকা তোলার অনুমতি চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দিয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য গত বছরের ১৮ অক্টোবর আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেয় হাইকোর্ট।

বিচারপতি মানিক ছাড়াও বোর্ডের অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ, কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

আদেশে বোর্ডের কাজ কী সেটিও বলে দেয়া হয়। কোম্পানির কোথায় কী আছে, সবকিছু বুঝে নেবে বোর্ড।

কোম্পানি যেভাবে চলে, সেভাবে প্রথমে বোর্ড মিটিং বসবে। এরপর সবকিছু করার পর বোর্ড যদি দেখে কোম্পানিটি চলার যোগ্যতা নেই, তখন অবসায়নের জন্য প্রসিড (প্রক্রিয়া এগিয়ে নেয়া) করবে। আর যদি চালানো সম্ভব, তাহলে কোম্পানিটি চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com