1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বাবমা) নতুন কমিটি গঠন করা হয়েছে। ফার্স্ট অটো ব্রিকস লিমিটেডের চেয়ারম্যান ড. বি এন দুলালকে সভাপতি এবং নূর ইকো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান সিরাজ জুয়েলকে কমিটির সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়।

রাজধানীর ধানমন্ডি ক্লাবে গত ৮ জানুয়ারি বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বাবমা) কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আরও রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, এইচ অটো ব্রিকস লি.), সহ-সভাপতি এ টি এম পিয়ারুল ইসলাম (চেয়ারম্যান, ফনিক্স সিরামিক্স ইন্ডাষ্ট্রিস লি. ও মোঃ রবিউল আহসান (ব্যবস্থাপনা পরিচালক, স্টোন ব্রিকস লি.), কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুব হোসেন (পরিচালক, এডভান্স টেক লি.), সাংগঠনিক সম্পাদক মোঃ কফিল উদ্দিন আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, রশিদ অটো ব্রিকস লি.), সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোমেন আল ফারুক (ব্যবস্থাপনা পরিচালক, অসীম অটো ব্রিকস ইন্ডাস্ট্রি লি.), যুগ্ম সম্পাদক মোঃ রকিব উল্লাহ (পরিচালক,মেট্রোসিম অটো ব্রিকস লি.)।

কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন- মোহাম্মদ মিয়া হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, এম এইচ এন্ড কোং লি.), গিয়াস উদ্দিন বেনু (ব্যবস্থাপনা পরিচালক, আল-আলী অটো ব্রিকস লি.), মতিউর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, কুশিয়ারা অটো ব্রিকস লি.), মোঃ শাহীন হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, ফার্মল্যান্ড গ্রীন অটো ব্রিকস লি.), দিদারুল আলম (নির্বাহী পরিচালক, কেপিটা অটো ব্রিকস লি.), ফিরোজ আহমেদ সরকার (ব্যবস্থাপনা পরিচালক, কে টি জি অটো ব্রিকস লি.), জুবায়ের ইবনে কাইউম (ব্যবস্থাপনা পরিচালক, রাজ সিরামিকস ব্রিকস লি.) ও মোঃ গাজী সালাহ্উদ্দিন (প্রোপরাইটর, সৈয়দ গাজী অটো ব্রিকস)।

একই সঙ্গে গঠন করা হয়েছে ৬ সদস্যের উপদেষ্টা কমিটি। কমিটির সদস্যরা হলেন- এ কে এম জহিরুল কাইয়ুম খাঁন (চেয়ারম্যান, ধর্মপুর সিরামিক্স ইন্ডাষ্ট্রিস লি.), মোহাম্মদ মাঈনুল হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, এডভান্স টেক লি.), মোঃ নওশেরুল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক, ইটা এন্ড টাইলস লি.), মোঃ নূর আলী (ব্যবস্থাপনা পরিচালক, ইউনিক সিরামিক্স ইন্ডাষ্ট্রিস লি.), এস কে আফিলউদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, আফিল ব্রিকস লি.) এবং সি এম আলম (চেয়ারম্যান, কেপিটা অটো ব্রিকস লি.)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com