1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ আলাউদ্দিন সরদার মিঠু’র ৯ম শাহাদাত বার্ষিকী পালিত। যুদ্ধবিরতির মাঝেও ইরানে মার্কিন হামলা, শান্তি আলোচনা নিয়ে নতুন অনিশ্চয়তা আরাফাতের ময়দানে ১৫ লাখের বেশি হাজি, হজের মূল রুকন আজ সম্পন্ন আরাফার রোজা কবে? স্থানীয় চাঁদ নাকি সৌদির তারিখ—ফিকহি মতপার্থক্যে যা বলছেন আলেমরা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে: আইভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংসদ সদস্য শামীম ওসমানের ভোটের মাঠে থাকার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘উনি (শামীম ওসমান) কীভাবে (মাঠে) থাকবেন? উনি না একজন সংসদ সদস্য! আচরণবিধি লঙ্ঘন হবে উনি যদি মাঠে থাকেন।’

নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য শামীম সোমবার রীতিমতো সংবাদ সম্মেলন করে ‘দলীয় প্রতীক নৌকার’ পক্ষে মাঠে নামার ঘোষণা দেন, যদিও আইভীর সঙ্গে তার রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ বিষয়ে প্রশ্ন করলে নৌকার প্রার্থী আইভী আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে কি আপনি মনে করেন, ভোটের চারদিন আগে তাদের কারো প্রয়োজন আছে? আমাকে আমার ভোটার জনগণকে নিয়েই থাকতে দেন।’

এদিন নগরীর ১২ নম্বর ওয়ার্ডে খানপুরে গণসংযোগ করেন গত ১০ বছর ধরে সিটি মেয়রের দায়িত্ব পালন করে আসা আইভী। তিনি বলেন, ‘আমি আবারও গণমাধ্যমকে বলি, আমার আস্থা সবসময়ই ছিল আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওপরে। আমার আস্থা আমার দল আওয়ামী লীগের প্রতি, আমার আস্থা জনগণের প্রতি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com