1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ

ভোটার হলে প্রধানমন্ত্রীও আমাকে ভোট দিতেন: তৈমূর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০১৮ সালে বলেছিলেন তৈমূর আলম খন্দকার জেতার মতো লোক। প্রধানমন্ত্রী যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন আমি তার কাছেও ভোট চাইতে যেতাম এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাকে ভোট দিতেন। বিগত পঞ্চাশ বছরে স্বচ্ছ ও গণমুখী কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীও আমাকে ভোট দিতেন বলে আমার বিশ্বাস।

শনিবার সকালে নাসিকের ৯নং ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রচারণা শুরু করেন তৈমূর। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তৈমূর বলেন, মানুষ যখন একটা প্রার্থী খুঁজে বেড়াচ্ছিল। তখন জনমানুষের ডাকে সাড়া দিয়ে আমি প্রার্থী হই। নারায়ণগঞ্জের আপামর জনগণ খেটে খাওয়া মানুষ, জনপ্রতিনিধি, মহিলারাসহ দলমত নির্বিশেষে সকলে আমার সাথে আছে। আমি কোনও দলের সাপোর্টে নির্বাচন করছি না।

শামীম ওসমান ও আওয়ামী লীগের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, আমি তো আওয়ামী লীগের ভোটও চাই। প্রধানমন্ত্রীর ভোট ও সমর্থনও চাই। আমি তো সকলের ভোট চাই। যাদের নাম আপনারা বলছেন তারাও তো শহরের ভোটার তারা জনপ্রতিনিধিত্ব করছেন আমি তো তাদেরও ভোট ও সমর্থন চাই।

তিনি আরও বলেন, আমি মাঠে নেমেছি জনগণের সাথে। প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের নাগরিক হলে ভোটার হলে তিনিও আমাকে সমর্থন দিতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com