1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

অপারেশন ছাড়াই কিডনি থেকে ১৫৬টি পাথর বের করলেন চিকিৎসকরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক :কোনো অপারেশন ছাড়াই কেবল ল্যাপারস্কোপি এবং অ্যান্ডোস্কোপির মাধ্যমে ৫০ বছর বয়সী এক রোগীর কিডনি থেকে ১৫৬টি পাথর বের করেছেন চিকিৎসকরা। একজন রোগীর কিডনি থেকে এতো সংখ্যক পাথর বের করার ঘটনাটি বিরল। এমন ব্যতিক্রম এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের একটি হাসপাতালে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

চিকিৎসকরা জানিয়েছেন, ৫০ বছর বয়সী এক রোগীর কিডনি থেকে তারা ১৫৬টি পাথর বের করেছেন। তাদের ভাষ্য, প্রথাগত বড় কোনো অস্ত্রপ্রচারের বদলে তারা ল্যাপারোস্কোপি ও অ্যান্ডোস্কোপি পদ্ধতি অনুসরণ করে পাথরগুলো বাইরে বের করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে মোট তিন ঘণ্টা। এছাড়া বড় কোনো অপারেশন ছাড়াই কোনো রোগীরর শরীর থেকে এতো বিপুল সংখ্যায় পাথর বের হওয়ার ঘটনা ভারতে প্রথম বলেও দাবি করেছেন চিকিৎসকরা।

হায়দ্রাবাদের ওই হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, কিডনি থেকে পাথর বের করা ওই রোগীর নাম বাসবরাজ মাদিওয়ালার। তিনি কর্নাটকের হুবলি শহর থেকে চিকিৎসার জন্য হায়দ্রাবাদে আসেন। কিডনি থেকে এতোসংখ্যক পাথর বের করার পর বাসবরাজ এখন পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

বাসবরাজ মাদিওয়ালার পেশায় একজন স্কুল শিক্ষক। সম্প্রতি হঠাৎ করেই তলপেটে ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি। এরপরই চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তার কিডনিতে পাথর রয়েছে। এরপরই বড় কোনো অপারেশন ছাড়া কেবল ল্যাপারোস্কপি এবং অ্যান্ডোস্কপির মাধ্যমে সেসব পাথর বের করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ৫০ বছর বয়সী বাসবরাজের অ্যাক্টোপিক কিডনিও ছিল, কারণ তার মূত্রনালি স্বাভাবিক অবস্থানের পরিবর্তে তার পেটের কাছে অবস্থিত ছিল। অবশ্য কিডনির অবস্থানে অস্বাভাবিকতার কারণে রোগীর কোনো সমস্যা হয়নি। কিন্তু সেখান থেকে পাথরগুলো বের করে আনার কাজ বেশ কঠিনই ছিল।

হায়দ্রাবাদের ওই বেসরকারি হাসপাতালের পরিচালক ডা. ভি চন্দ্রমোহন জানিয়েছেন, ‘খুব সম্ভবত গত দু’বছর ধরে রোগীর দেহে এই পাথরগুলো জন্ম নিয়েছে। কিন্তু আগে কোনো উপসর্গ দেখা দেয়নি। হঠাৎ করে ব্যথা অনুভব করার পরই তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হয় এবং পরীক্ষার রিপোর্টেই পাথরের উপস্থিতি ধরা পড়ে।’

তিনি আরও বরৈন, সব কিছু বিবেচনা করেই আমরা ল্যাপারস্কোপি এবং অ্যান্ডোস্কোপির মাধ্যমে পাথরগুলো বের করে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথাগত অপারেশন ছাড়াই এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com