1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

সৌদি আরবে তাবলিগ জামাত নিষিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসলাম ধর্মভিত্তিক সংগঠন তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। তাবলিগ জামাতকে ‘সমাজের জন্য বিপদ’এবং ‘সন্ত্রাসবাদের অন্যতম দরজা’ বলে আখ্যা দিয়েছে দেশটি।

টাইস অফ ইন্ডিয়া এবং জিনিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী ডা. আব্দুললতিফ আল শেখ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন। এছাড়া শুক্রবার জুমার নামাজে তাবলিগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন।

তাবলিগ জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে আরেকটি সংগঠনকে। মন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, মসজিদে ইমামদের তাদের ভাষণে সতর্ক করা উচিত এরা কীভাবে সমাজের জন্য বিপজ্জনক। ১৯২৬ সালে দাওয়া নামের এ সংগঠনটির গঠিত হয়।

সৌদি সরকারের পক্ষ থেকে তাবলিগ জামাত সম্পর্কে এক ঘোষণায় বলা হয়েছে, এটি উগ্রবাদীদের একটি প্রবেশপথ। এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান। এদের ভুলগুলো তুলে ধরুন।

তাবলিগ জামাত ও দাওয়া দুটিই আন্তর্জাতিক সুন্নি মুসলিমদের সংগঠন। সারা বিশ্বে তাদের ৩৫০-৪০০ মিলিয়ন অনুসারী রয়েছে বলে দাবি সংগঠনের। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের লক্ষ্যই হলো ধর্মীয় বিষয়ের উপর জোর দেয়া এবং অত্যন্ত কড়াভাবে রাজনীতি এড়িয়ে চলা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com