1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বিবাহিত জীবন সুখেই কাটছে: রত্না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘ইতিহাস’ খ্যাত চিত্রনায়িকা রত্না। এক সময়ের ব্যস্ত এই নায়িকার রুপালি জগতের পথচলা এখন অনেকটাই মলিন। ব্যক্তিজীবনে ব্যস্ততা এবং পড়াশোনায় বেশি সময় দেয়ার কারণে অভিনয় থেকে বিরতিতে আছেন তিনি।

নতুন করে আবারও চলচ্চিত্রে নিয়মিত হওয়া প্রসঙ্গে রত্না বলেন, ‘দেখতে দেখতে বিবাহিত জীবনের অর্ধযুগ পেরিয়ে সাত বছরে পা রাখছি। সাত বছর- লাকি সেভেন! সত্যিই আমি ভাগ্যবতী। আমার দাম্পত্য জীবন সুখেই কাটছে। এখন সন্তানরা অনেকটা বড় হয়েছে। তাই কাজ শুরু করেছি। আশা করছি আমার অভিনীত সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন।’

২০০১ সালের সেলিম আযম পরিচালিত ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় রত্নার অভিষেক হয়। এরপর ‘মরণ নিয়ে খেলা’, ‘ইতিহাস’, ‘পড়ে না চোখের পলক’, ‘তুমি শুধু আমার’, ‘তুমি কী সেই’, ‘প্রিয় সাথী’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘অঙ্ক’, ‘হিংসা প্রতিহিংসা’ আরও বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেন।

মুক্তির অপেক্ষায় আছে রত্না অভিনীত জুয়েল ফারসির ‘অরুন বরুন কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, সরকারি অনুদানে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com