1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান

আইন আইনের গতিতে চলবে: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে বিএনপির উদ্দেশ্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না। আর আইন আইনের গতিতে চলবে।

শুক্রবার সকালে আখাউড়ায় সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আপনারা হয়তো শুনে থাকেন, দোকানে, রাস্তাঘাটে, খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। না হলে আন্দোলন হবে।

তিনি বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের ১৭ জন সদস্যসহ নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই সত্য জানার পরও খালেদা জিয়া মিথ্যা জন্মদিন পালন করেন জাতির এই শোকের দিনে।

আনিসুল হক বলেন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে জনগণের আস্থাহীন ভোটে তিনি (খালেদা জিয়া) একটি সংসদ বানিয়েছিলেন। সেই সংসদে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আব্দুর রশিদকে বিরোধীদলীয় নেতা বানিয়েছিলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার ছোট ছেলের মৃত্যুর পর সমবেদনা জানাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বাসায় গেলেন। সেদিন গেট বন্ধ করে দেওয়া হয়। জননেত্রীকে বাসায় ঢুকতে দেওয়া হয়নি। সেদিন জননেত্রী শেখ হাসিনাকে নয়, সমগ্র বাংলাদেশকে অপমান করা হয়েছিল।

আইনমন্ত্রী বলেন, তারপরও শেখ হাসিনা গত বছরের ২০ কি ২১ মার্চ আমাকে বলেছেন- বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি জেল খানায় আছেন। তার পরিবার একটা দরখাস্ত দিয়েছে। তুমি আইনের মারফত তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা কর।

তিনি বলেন, দুইটা শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তাকে জেল থেকে বাইরে আনার সিদ্ধান্ত হয়। একটি হলো উনি (খালেদা জিয়া) বিদেশ যেতে পারবে না। আরেকটা হলো- তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। এমন বলি নাই, তিনি হাসপাতালে যেতে পারবেন না। তিনি হাসপাতালে গেছেন একাধিকবার, সেখানে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

আনিসুল হক বলেন, দাঁড়াইতে দিলে বইতে চাই, বইতে দিলে শুইতে চাই, আর শুইতে দিলে ঘুমাইতে চাই। এখন অবস্থা হইছে এই রকম। এখন বিদেশে যাইতে দিতে হবে।

তিনি বলেন, একটা আইনে কোনো দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে থাকে, সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্বিবেচনা করার কোনো সুযোগ থাকে না। …তার পরও ওনারা যা বলেছেন, তার কোথাও কোনো নজির আছে কিনা তা খতিয়ে দেখতে সময় নিয়েছি।

‘আর ওনারা (বিএনপি) সেই সময় নেয়াকে দেখে বলছেন, আন্দোলন করবেন। এক দফা এক দাবি। মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না’- যোগ করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইন আইনের গতিতে চলবে। আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না। আইন আপনাদের (বিএনপি) গতিতেও চলবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।

পরে আখাউড়ার পাঁচশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন আইনমন্ত্রী।

পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইন সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুল রহমান, ইউএনও রুমানা আক্তার, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com