1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান

জোড়া খুনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জোড়া খুনের মামলায় জিল্লুর রহমান নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়া ওই মামলার আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৩টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। জিল্লুর রহমান উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান। এর আগে জোড়া খুনের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান, ২০১৮ সালের ডবল মার্ডারের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন চেয়ারম্যান জিল্লুর রহমান। বৃহস্পতিবার ভোরে তাকেসহ থানাকান্দি গ্রামের মিলন সরদার হত্যার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাউসার মোল্লাকেও গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, পূর্ববিরোধের জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া (৫৫) ও তার চাচাতো ভাই দুলাল মিয়া (৬০) প্রতিপক্ষের হাতে খুন হন। ওই ঘটনায় নিহত জয়নালের ছেলে শরীফ উদ্দিন বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা মামলা করেন।

সম্প্রতি ওই মামলায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com