1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গ্যাস বিস্ফোরণ: পরিবারের সর্বশেষ প্রদীপটিও নিভে গেলো

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুন্সীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা ছেলে ও মেয়ের পর মারা গেলেন মা শান্তা খানমও (২৭) ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। নিহত শান্তা খানম শরীরে ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন। এর আগের গত ২ ডিসেম্বর রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন থেকে কাওসার খান (৩৬), ছেলে ইয়াসিন (০৬) ও মেয়ে ফাতেমা নোহরের (০৩) মৃত্যু হয়।

কাওসার খান কিশোরগঞ্জ জেলা সদরের বয়লা খাঁন বাড়ির বাসিন্দা আব্দুস সালাম খানের ছেলে। তিনি মুন্সীগঞ্জের আবুল খায়ের গ্রুপে ওয়েল্ডার (ঢালাইকারী) হিসাবে কর্মরত ছিলেন।

গত ২ ডিসেম্বর ভোরে চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে জয়নাল মিয়ার চারতলা ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে কাওসারের পরিবারের চারজনসহ পাঁচজন ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন।

এ ঘটনায় কাওসারের স্ত্রী শান্তা খানম শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। পরিবারের সর্বশেষ প্রদীপটিও নিভে যাওয়ায় আত্মীয়স্বজনরা শোকে পাথর হয়ে পড়েছেন।

নিহত কায়সার খানের মামা আসলাম খান জানিয়েছেন, শান্তা খানমকেও বয়লা গ্রামের বাড়ির পাশের মসজিদসংলগ্ন গোরস্তানে স্বামী ও ছেলে-মেয়ের কবরের পাশে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com