1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন কৃষকের ছেলে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছেলের জন্মের পর কৃষক বাবার ইচ্ছে ছিল হেলিকপ্টারে করে ছেলের বউ আনবেন। রোববার (৫ ডিসেম্বর) বাবার সেই স্বপ্ন পূরণ করেছে ছেলে। ময়মনসিংহ থেকে বউ নিয়ে ফিরেছেন টাঙ্গাইলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বাউসাইদ গ্রামের মহির উদ্দিনের একমাত্র ছেলে কৃষক রাসেল মিয়ার সাথে আড়াই মাস আগে বিয়ে হয় ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মুন্নু খার মেয়ে মিতু আক্তারের।

রোববার কনেকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিয়ে আসেন। বরযাত্রীরা দুটি প্রাইভেটকার ও একটি বাসে কনে বাড়ি গেলেও বর যায় হেলিকপ্টারে। বিকেলে কনেকে নিয়ে ফেরেন। প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টারে আসা বর-বধূকে দেখতে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যতিক্রমধর্মী এই আয়োজন সামাল দিতে উপস্থিত ছিলো পুলিশ।

স্থানীয় বৃদ্ধ জিন্নত আলী বলেন, আমার বয়স ৮০ বছর। এই বয়সে এমন বিয়ে দেখিনি। হেলিকপ্টারে বউ আনে এটা প্রথম দেখলাম। রাসেল এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

কনে মিতু আক্তার বলেন, আমি কখনও কল্পনা করিনি আমার বর আমাকে হেলিকপ্টারে করে তার বাড়ি নিয়ে যাবে। আমি খুব খুশি।

বর রাসেল মিয়া বলেন, বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারটি ভাড়া আনা হয়। টাঙ্গাইল থেকে রওনা দিয়ে ময়মনসিংহ থেকে নববধূকে নিয়ে ফিরে এসেছি।

স্থানীয় ইউপি সদস্য মো. মুসা দেওয়ান বলেন, হেলিকপ্টারে চড়ে এই বিয়েকে কেন্দ্র করে গ্রামে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা টাঙ্গাইল সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান মুন্সি বলেন, বর পক্ষ নিরাপত্তার জন্য এক সপ্তাহ আগে আবেদন করে। সেই প্রেক্ষিতে নিরাপত্তা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com