1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

মেয়ের অসামাজিক কাজে অতিষ্ঠ হয়ে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিদেশফেরত মেয়ে মৌসুমী সুলতানার (২৪) অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন তার বাবা।

শুক্রবার রাত ১১টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের দক্ষিণ তাউরা বেলতা বানদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। মৌসুমী ওই গ্রামের সুলতান শাহের মেয়ে।

ওই মেয়ের বাবা ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, মৌসুমী সুলতানা দীর্ঘদিন যাবত মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি গত নভেম্বর মাসে দেশে ফিরেন। বাড়িতে আসার পর থেকেই বিদেশি স্টাইলে বেপরোয়া চলাফেরা ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। ওই মেয়ে এলাকার বিভিন্ন বয়সী ছেলেদের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় এবং একসময় মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে বারবার নিষেধ করলে তার সহযোগীদের নিয়ে মা-বাবাকে মারধর করে। এমন ঘটনায় অতিষ্ঠ হয়ে তার বাবা থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় ক্ষেতলাল থানা পুলিশের ওসি (তদন্ত) শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত ১১টায় অভিযান চালিয়ে নিজ শয়ন কক্ষ থেকে একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেলসহ আপত্তিকর অবস্থায় উপজেলার বারোইল নয়াপাড়া গ্রামের মেহের আলী মণ্ডলের ছেলে তোরাব উদ্দিন মণ্ডল (৩৫) ও মৌসুমী সুলতানাকে আটক করেন।

এ বিষয়ে অভিযুক্ত মৌসুমী সুলতানা বলেন, বিদেশ থেকে দেশে ফেরার পর তোরাব উদ্দিন মণ্ডলকে গোপনে বিয়ে করি। আমার বাবার সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তিনি থানায় মিথ্যা অভিযোগ করেছেন।

ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে এবং বিয়ের বৈধ প্রমাণ না থাকায় তাদের পেনাল কোডে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com