1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

৫২ বছর বয়সে ২৮ প্রেম, ১২ নম্বর বিয়ের প্রস্তুতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৫২ বছরে ২৮ প্রেম করে ১১টি বিয়ে করেছেন মোনেট্টে নামে যুক্তরাষ্ট্রের এক নারী। তবে এখানেই থেমে নেই, ইতিমধ্যে ১২ নম্বর বিয়েও করতে চলেছেন তিনি। নিউ ইয়র্ক পোস্ট ও জিনিউজের প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম মোনেট্টি ডায়াস। পেশায় তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার।

প্রথম বিয়ে সম্পর্কে এই নারী বলেন, হাইস্কুল পাস করার পরই ভাইয়ের এক বন্ধুকে বিয়ে করেন তিনি। তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কোনো বিয়ে বেশি দিন টেকেনি। এরপর একে একে ১১ বিয়ে করেছেন তিনি। এবার ১২তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।

বর্তমানে তার বয়স ৫২। এখন পর্যন্ত ২৮ জন তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। মোনেট্টের হবু স্বামীর বর্তমান বয়স ৫৭। নাম জন। গত দু’বছর ধরে জনের সঙ্গে প্রেম করছেন তিনি। জানলে অবাক হবেন, এর আগে জনকেই দু’বার বিয়ে করেছেন মোনেট্টে।

এবার তৃতীয়বার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে আজও মোনেট্টার কাছে সেরা তার পঞ্চম স্বামী। তবে ষষ্ঠ স্বামীও খারাপ ছিলেন না। অষ্টম স্বামীর সঙ্গে অনলাইনে তার সাক্ষাৎ হয়েছিল। দশম স্বামীকে স্কুল থেকেই চিনতেন তিনি।

মোনেট্টে জানান, আমি এমন এক খ্রিস্টান পরিবারে বড় হয়েছি, যেখানে বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নেওয়া হয়নি। তাই এটি পাওয়ার জন্য আমাকে একাধিকবার বিয়ে করতে হয়।

কেন এত বিয়ে করেছেন, মোনেট্টির উত্তর, ‘আমি এমন এক খ্রিস্টান পরিবারে বড় হয়েছি, যেখানে বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নেওয়া হয়নি। তাই এটি পাওয়ার জন্য আমাকে একাধিকবার বিয়ে করতে হয়।’

তিনি আরও বলেন, ‘সত্যিই আমি ভালোবাসায় পুরোপুরি বিশ্বাস করি। তাই সহজে প্রেমে পড়ে যাই। এখনও ভালোবাসায় ক্লান্ত হইনি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com