1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

শীতে পায়ের ফাটা দূর করার ঘরোয়া উপায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শীত আসলেই অনেকের পায়ের গোড়ালি ফেটে যায়। শীতে পায়ের নিচের ত্বক অন্য সময়ের চেয়ে বেশি শুষ্ক থাকে। যার ফলে সৌন্দর্যও নষ্ট হয় পাশাপাশি পায়ে ব্যথা হয়। তাই এ সময়ে পায়ের নিচের অংশে নিতে হয় বাড়তি যত্ন।

তাহলে জেনে নেওয়া যাক পায়ের ফাটা দূর করার ঘরোয়া উপায়-
পাকা কলা ভালভাবে চটকে নিন। এরপর ফেটে যাওয়া স্থানগুলোতে ভালভাবে লাগিয়ে নিন । তারপর ১৫-২০ মিনিট পর পা ধুয়ে ফেলুন। এতে করে কলায় থাকা, ভিটামিন এ, বি সিক্স, এবং ভিটামিন সিসহ প্রাকৃতিক ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

পা ফাটা সমস্যায় তিলের তেল দারুণ কার্যকরী। পা ফাটা দূর করতে পায়ে তিলের তেল ব্যবহার করা যেতে পারে।

এক চামচ মধু, তিন টেবিল চামচ চালের গুড়ার সঙ্গে ৩ ফোটা আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এরপর পায়ের গোড়ালি হালকা গরম পানিতে ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পা মুছে ফাটা স্থানে মিশ্রণটা লাগান। এরপর আবার শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

মোমবাতির মোমের সাথে সরিষার তেল মিশিয়ে তা ফাটা স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিলে পা ফাটা সেরে যায়।

গোলাপজলের সঙ্গে কিছুটা গ্লিসারিন মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা ও ব্যথা কমবে।

পা ফাটা দ্রুত সারিয়ে তুলতে ভ্যাসলিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মালিশ করতে পারেন।

এক কাপ মধু সঙ্গে আধা বালতি গরম পানিতে মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে পা ফাটা দূর হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com