1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

৮ বছরের সংসার জীবনের ইতি টানছেন দেবলীনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৮ বছরের সংসার জীবনে ভাঙনের সুর। গত এক মাস ধরে এই গুঞ্জন শোনা যাচ্ছিল তথাগত মুখোপাধ্যায়-দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক ভালো যাচ্ছে না, তারা অনেকদিন থেকেই আলাদা থাকছেন।

ভারতীয় গণমাধ্যমে পরিচালক-অভিনেতা তথাগত বলেছেন, ‘‘আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি।’’ তথাগতর দাবি, এই মুহূর্তে তিনি মা-বাবাকে নিয়ে ব্যস্ত। তাদের গায়ে যাতে কোনও আঁচ না লাগে সে দিকটা সবার আগে দেখছেন।

তিনি মনে করিয়ে দিলেন, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল তখনও আনুষ্ঠানিক বক্তব্য জানাননি সংবাদমাধ্যমকে। সেই জায়গা থেকে পরিচালক জানিয়েছেন, এ বারেও তিনি সরাসরি কোনও মন্তব্য করবেন না।

তথাগতর নতুন ছবি ‘ইউনিকর্ন’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বিবৃতি চট্টোপাধ্যায়। কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। সে সময়ে পরিচালক জানিয়েছিলেন, বিবৃতির সঙ্গে সম্পর্কে জড়ালে সবার আগে জানবে দেবলীনা। তবে পরিচালক-অভিনেতা কিছু স্বীকার না করলেও টলিউড বলছে, গত এক মাস ধরে লিভ ইন করছেন তথাগত-বিবৃতি। টলিপাড়ার অনেকেই তথাগতর বাড়ি গিয়ে নাকি দেখে এসেছেন তাদের সাজানো সংসার!

দেবলীনা দত্তের কথায়, ‘‘আমার মা হৃদ্‌রোগী। কাজের বাইরে তার দেখভালে ব্যস্ত আমি। আমার দায়িত্বে আমার তিনটি সারমেয়ও রয়েছে। এ সবের বাইরে আমার কোনও দিকে নজর নেই।’’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com