1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

দেশে দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বের অনেক দেশে করোনা ভাইরাসের অতি সংক্রমণশীল নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে। বুধবার (১ ডিসেম্বর) প্রথমবারের মতো সৌদি আরব, জাপান, ব্রাজিল, নাইজেরিয়া ও নরওয়েতে ওমিক্রন শনাক্ত হয়।

মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্তত ২০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন এ ধরন। বাস্তাবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে করোনার এ নতুন ধরন দক্ষিণ আফ্রিকা ও এর আশাপাশের কয়েকটি দেশে শনাক্ত হয়। মার্কিন সংবাদমাধ্যমটি বলছে, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার আগেই ইউরোপে এর অস্তিত্ব ছিল।

নেদারল্যান্ডসের জাতীয় গণস্বাস্থ্য ও পরিবেশ ইনস্টিটিউট জানিয়েছে, গত ১৯ থেকে ২৩ নভেম্বর করোনার যে কয়েকটি নমুনা তারা সংগ্রহ করেছিলেন, যেগুলোর মধ্য থেকে অন্তত দুজনের করোনার নতুন ধরন ওমিক্রন পজেটিভ এসেছে।

চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, করোনার অন্য যে কোনো ধরনের চেয়ে এ ধরনের মিউটেশন (আচরণ পরিবর্তন) ক্ষমতা বেশি। এ কারণে এটিকে অতি সংক্রমণশীল ধরন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার এ নতুন ধরনকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছে।

ইতোমধ্যে যুক্তরাজ্যসহ ইউরোপের অনেকে দেশে ওমিক্রন শনাক্ত হয়। বুধবার নতুন করে জাপান, সৌদি আরব ও নাইজেরিয়ায় ওমিক্রন শনাক্ত হয়েছে।

জাপানের আক্রান্ত ব্যক্তি নামিবিয়া থেকে যাওয়া একজন কূটনীতিক। নাইজেরিয়ায় দুজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এ ছাড়া সৌদি আরবে যে একজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে, তিনি সৌদি আরবেরই নাগরিক।

আল জাজিরার খবরে বলা হয়, বুধবার প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে নরওয়েও। সেখানে অন্তত দুজনের দেহে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। এরা দুজনই দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করে এসেছেন।

একইদিনে ব্রাজিলে অন্তত দুজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমন ধরা পড়েছে। লাতিন আমেরিকায় এটা ওমিক্রন শনাক্ত হওয়ার প্রথম ঘটনা। সৌদি আরবে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com