1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

কুমিল্লায় প্রিজাইডিং অফিসার ও এসআইকে কুপিয়ে জখম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লার বরুড়ায় প্রিজাইডিং অফিসারকে ছুরিকাঘাত করা হয়েছে। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে রাম দা দিয়ে কুপিয়ে পিস্তল ছিনতাই করা হয়েছে। রবিবার বেলা ১১টার উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

জানা যায়, রবিবার বেলা ১১টার সময় দুর্বৃত্তরা কেন্দ্রটি দখলের চেষ্টা করে। এসময় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়া ও এসআই আবু হানিফ বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রিজাইডিং কর্মকর্তার বামহাতে ছুরিকাঘাত ও পুলিশ কর্মকর্তার কোমরে রাম দা দিয়ে কোপ দেয়া হয়েছে। এসময় পুলিশ কর্মকর্তার পিস্তলটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদের মধ্যে প্রিজাইডিং কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পুলিশ কর্মকর্তাকে আবু হানিফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু হানিফের অবস্থা আশঙ্কাজনক।

বরুড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, হামলায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও এক এসআই আহত হয়েছেন। ওই কেন্দ্রের ভোট বাতিল করা হবে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার জানান, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com