1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

নৌকা প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খুলনার তেরখাদা উপজেলার মধুপুরে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম বাবুল শিকদার (৩৮)। তিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মহসিনের সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী বিরোধে শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে খুলনার তেরখাদা উপজেলাধীন মধুপুর ইউনিয়নের কুলাপাটগাতি গ্রামের বাবুল শিকদারকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনের লোকজন হাতুড়িসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত বাবুল শিকদারকে মুমূর্ষু অবস্থায় এলাবাসী উদ্ধার করে, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল নেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর ৬টা ১৫ মিনিটে বাবুল শিকদার মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে। ঘটনার পর তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকে হামলার সঙ্গে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

আজ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা জেলার তেরখাদা ও রূপসা উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ইউনিয়নগুলো হলো- তেরখাদা উপজেলার মধুপুর, আজগড়া, সাচিয়াদাহ, ছাগলাদাহ, তেরখাদা সদর ও বারাসাত ইউনিয়ন এবং রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com