1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

জেনিথ ইসলামী লাইফের বিরুদ্ধে কোন অভিযোগ নেই কর্তৃপক্ষে: এম মোশাররফ হোসেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৯২ বার দেখা হয়েছে

শনিবার (১৩ নভেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সম্মেলনে তিনি এ কথা জানান। কোম্পানিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন।
আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ বলেন, চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি হিসেবে জেনিথ ইসলামী লাইফ আজ ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারে উন্নয়ন সম্মেলন আয়োজন করেছে এবং এতো লোকের সমাগম হয়েছে যা আমি ভাবতে পারিনি।

জেনিথ ইসলামী লাইফের বীমা দাবি পরিশোধের চিত্র দেখে আইডিআরএ চেয়ারম্যান বলেন, এটা এক্সিলেন্ট।

বীমা কর্মীদের উৎসাহ দিতে গিয়ে তিনি বলেন, আমি তো চাকরি করি, কিন্তু আপনারা তো করেন ব্যবসা। তিনি বীমা কর্মীদের মধ্যে একতা গড়ে তোলার আহবান জানান এবং ১:৫ ভিত্তিতে পিরামিড আকারে সংগঠন করার পরামর্শ দেন।

বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে নিজের সম্পর্কের বিষয়ে ড. এম মোশাররফ বলেন, তিনি আমার এক্স-কলিগ। দীর্ঘদিন আমরা এক সাথে কাজ করেছি। তার সাথে আমার সম্পর্ক খুবই আন্তরিক।

কোম্পানিটির বোর্ড সভার প্রশংশা করে আইডিআরএ চেয়ারম্যান বলেন, বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে জেনিথ ইসলামী লাইফ এগিয়ে যাচ্ছে।

নবায়ন প্রিমিয়াম জোরদার করতে প্রথম বর্ষের এজেন্ট কমিশন থেকে ১০ শতাংশ কেটে রেখে পরবর্তীতে দেয়া হচ্ছে। এতে করে কর্মীরা নবায়ন সংগ্রহে আরো আন্তরিক হবে বলে মন্তব্য করেন আইডিআরএ চেয়ারম্যান।

জেনিথ ইসলামী লাইফের অনুষ্ঠানে ড. এম মোশাররফ হোসেন বীমা কোম্পানিটির ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে চেয়ারম্যান অ্যাওয়ার্ড বিতরণ করেন এবং গ্রাহকদের মাঝে মৃত্যুদাবি ও ম্যাচুরিটির বীমা দাবি হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com