1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান

খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যশোরে বেনাপোল থেকে খুলনাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যশোর জংশনে এ ঘটনা ঘটে।

এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে রেলক্রসিংয়ের ওপর ট্রেনের বগি আটকে থাকায় যশোর শহর থেকে চাঁচড়ায় চলাচলের সড়কও বন্ধ হয়ে গেছে।

ট্রেনটির চালক রবিউল ইসলাম জানান, বেনাপোল থেকে ট্রেনটি খুলনায় যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে যশোর স্টেশনে প্রবেশ মুহুর্তে মেইন লাইন থেকে ৩নম্বর লাইনে যাওয়ার সময় ট্রেনের দ্বিতীয় বগির কপলিংক ছিড়ে যায়। এতে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

যশোর জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, লাইনের কোনো সমস্যা নয়। কপলিংক ছিড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খুলনা থেকে রিলিফ ট্রেন আসার পর পুনরায় রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে। আশা করছি রাত ১০টার মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com