1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

স্যুট ও টাই পরে হাঁটু পানিতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী সাইমন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্ব বোঝাতে অভিনব কায়দায় কপ ২৬ সম্মেলনে বার্তা পাঠিয়েছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তাঁর দেশ কতটা তলিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে, তা বোঝাতে নিজেই নেমে গেছেন সমুদ্রে। সেখানে হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন সাইমন। তাঁর এ ভিডিও বার্তাটি গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে পাঠানো হয়েছে।

ভিডিওটি মঙ্গলবার জলবায়ু সম্মেলনে প্রচার করা হবে। তবে এরই মধ্যে সাইমনের সমুদ্রে বক্তব্য দেওয়ার সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে, সমুদ্রের পানিতে বসানো হয়েছে মঞ্চ। সেখানে হাঁটুপানিতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন সাইমন। পরনে স্যুট ও টাই। প্যান্ট হাঁটুর ওপর পর্যন্ত গুটিয়ে রাখা। তাঁর পেছনে জাতিসংঘ ও টুভালুর পতাকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিপরীতে টুভালুর সংগ্রামের কথা সবাইকে জানাতে এমন পদক্ষেপ নেন সাইমন।

জলবায়ু সম্মেলনকে উদ্দেশ করে দেওয়া ভিডিও বার্তার ব্যাপারে সাইমন কোফে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের কারণে টুভালু বাস্তবে যে পরিস্থিতির মধ্যে আছে, তা কপ ২৬ সম্মেলন স্থলে উপস্থাপনের লক্ষ্যে ভিডিও বার্তাটি এভাবে দেওয়া হয়েছে।

সরকারি এক কর্মকর্তা জানান, ফুনাফুতির প্রধান দ্বীপ ফোনগাফালের শেষ প্রান্তে ভিডিওটি ধারণ করেছে সরকারি সম্প্রচারমাধ্যম টিভিবিসি। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব কমিয়ে আনতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য পরিবেশবিদেরা যখন বিশ্বনেতাদের চাপ দিয়ে যাচ্ছেন, তখনই এই ভিডিও বার্তা দিলেন কোফে।

বিশ্বে অন্যতম দূষণকারী দেশগুলো কার্বন নিঃসরণ কমাতে জোরালো পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে। কেউ কেউ আবার বলছে, ২০৫০ সাল নাগাদ কার্বন নিঃসরণ নেট জিরোতে নামিয়ে আনবে তারা। তবে এসব আশ্বাসে ভরসা করতে পারছেন না প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের নেতারা। তাঁদের দাবি, হুমকিতে থাকা নিম্নাঞ্চলের দেশগুলোকে বাঁচাতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com