1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

আমার কাছে এলে নাসিরকে ধরা খেতে হতো না: সুবাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সেদিন যদি তুমি একটা বার আমার কাছে চলে এসে সবকিছু ঠিক করে নিতে, তাহলে হয়তো আজ তামিমার মতো ২ বাচ্চার মার কাছে তোমার ধরা খেতে হতো না। আর ধরা খেয়ে এইভাবে কোর্টে কোর্টে টাকা খরচ করে জামিন নিতে হতো না। তুমি মুখে যতই হাসো, কিন্তু তোমাকে দেখলেই আমি বুঝতে পারি তুমি ভালো নেই।

ক্রিকেটার নাসির হোসেনকে উদ্দেশ্যে করে কথাগুলো বলেছেন তার সাবেক প্রেমিকা সুবাহ শাহ হুমায়রা।

তামিমার স্বামী মো. রাকিব হাসান অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। সে মামলায় নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি ও তার মা সুমি আক্তার সম্প্রতি জামিন পেয়েছেন।

বুধবার ফেসবুকে নাসিরকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবাহ। তিনি লিখেছেন, তোমাকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগছে। এখনো তোমার জন্য তোমার নাম জড়িয়ে আমাকে অনেকেই কমেন্ট করে, তোমার নাম লিখে অথচ তুমি এখন অন্য কাউকে নিয়ে আছো।

তোমার সঙ্গে যত কিছুই হোক না, এক দিনের জন্য হলেও তো তোমাকে ভালোবেসেছিলাম। তাই যখন দেখি তোমার ক্যারিয়ার নিয়ে তোমার চিন্তা-ভাবনা নেই, উল্টা এইসব নিয়ে দৌড়াচ্ছ, তা দেখে খুবই দুঃখ পাই।

স্ট্যাটাসে সুবাহ আগামী ২ বা ৩ বছরের মধ্যে বিয়ে করবেন বলে জানান। আরো জানান তার স্বামী অবশ্যই নাসিরের চেয়ে অনেক ভালো একজন মানুষ হবেন।

সুবাহ লিখেন, হয়তো ২/৩ বছরের মধ্যে বিয়ে করে ফেলবো। আর অবশ্যই তোমার মত আমার হাজব্যান্ড হবে না। তোমার থেকে অবশ্যই ভালোই হবে। হয়তো টাকা কম থাকতে পারে তার। আমার জন্য তুমি দোয়া করো।

সর্বশেষ নাসিরকে শুভ কামনা জানিয়ে সুবাহ লিখেন, তোমার জন্য শুভকামনা রইল আশা করি সবকিছু বাদ দিয়ে আবার নতুন করে জাতীয় দলে ফিরে আসবে ভালো থেকো সব সময়।

সুবাহ লিখেন, নাসির ও তার প্রেম ভেঙেছে প্রায় সাড়ে তিন বছর আগে। এ সময়ে তার ক্যারিয়ারের অনেক কিছুই বদলে গেছে। তিনি নিজে নাম লিখিয়েছেন সিনেমা ও মডেলিংয়ে। সুবাহ বলেন, ব্রেকআপের পরে আমি সিনেমা, মডেলিং ও পরিবার নিয়ে ভালো আছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com