1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ

নরসিংদীর বাবুরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি মার্কেট নরসিংদীর বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৪ টার পর বাজারের শাড়ির দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, দেশের বৃহৎ পাইকারি কাপড়ের হাট বাবুরহাট বাজারে আজকে (মঙ্গলবার) সাপ্তাহিক বন্ধ ছিলো। হঠাৎ বিকেলে বাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী বাজার ফায়ার স্টেশন পনের মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

দোকানগুলোতে শাড়ি, লুঙ্গি, থ্রী পিছ থাকায় দ্রুত আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারে একটি শেডের প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে মাধবদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আমাদের ৮ টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাজরের বাকি দোকানগুলো নিরাপদে আছে। আর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com