1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

কয়লার ব্যবহার কমিয়ে সবুজ অর্থনীতি গড়ে তোলার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মানবতা ও পৃথিবীকে রক্ষায় কপ২৬ সম্মেলন থেকে সবাইকে দৃঢ়ভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (১ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বহুল প্রত্যাশিত জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বকে অবশ্যই প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে।

এ সময় কয়লার ব্যবহার কমিয়ে সবুজ অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতিসংঘ প্রধান বলেন, এখন সময় এসেছে, যথেষ্ট হয়েছে বলার। তিনি বলেন, জীববৈচিত্র্যের যথেষ্ট ক্ষতি করা হয়েছে। কার্বন দিয়ে নিজেদের যথেষ্ট মারা হয়েছে। প্রকৃতিকে টয়লেটের মতো ব্যবহার যথেষ্ট হয়েছে। আমরা নিজেদের কবর খুঁড়ছি।

এর আগে, সম্মেলনের উদ্বোধনী ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত বিশ্বের বিশেষ দায়িত্ব রয়েছে। অন্যদের সবুজ প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে উন্নত বিশ্বকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কপ২৬ সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বাস্তব পদক্ষেপের ঘোষণা না আসলে বিশ্বের ক্রোধ ও অসহিষ্ণুতা ঠেকানো যাবে না।

সম্মেলনে আরও উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কপ২৬ সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে গেছেন।

তবে আলোচিত এ সম্মেলনে থাকছেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো প্রভাবশালী নেতারা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যাচ্ছেন না তুর্কি প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ানও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com