1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

জামিন পেলেন শাহরুখের ছেলে আরিয়ান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবশেষে জামিন পেলেন আরিয়ান খান । মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল শাহরুখপুত্রকে। তার ২৬ দিন পর বম্বে হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করল।

২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শোনা যায়, এনসিবি’র সেই টিমের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে । কর্ডেলিয়া ক্রুজের পার্টি থেকেই আরিয়ান ও তাঁর সঙ্গীদের আটক করা হয়। বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখপুত্রকে গ্রেপ্তার করা হয়।

প্রথমে আর্থার রোড জেলের কোয়ারেন্টাইন সেলে রাখা হয় আরিয়ানকে। পরে অন্য জেলে পাঠানো হয়। ছেলের গ্রেপ্তারির বেশ কয়েকদিন বাদে আর্থার রোড জেলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ। প্রথমে আরিয়ানের জামিনের ভার তিনি দিয়েছিলেন আইনজীবী সতীশ মানেশিণ্ডেকে। কিন্তু পরে আইনজীবী বদল করা হয়। বুধবার বম্বে হাই কোর্টে আরিয়ানের পক্ষ থেকে সওয়াল করেন মুকুল রোহতগি। বুধবার শুনানি শুরু হওয়ার পর আরিয়ানের জামিনের বিরোধিতা করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

শোনা যায়, আরিয়ানের জামিনের বিরোধিতা করে আদালতে এনসিবি’র পক্ষ থেকে নাকি দাবি করা হয়, আরিয়ান মাদক মামলার তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। জামিনে মুক্ত হলে তিনি প্রভাব খাটিয়ে মামলার কাজ ব্যাহত করবেন বলেও নাকি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com