1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

মুসলিম প্রেমিককে বিয়ে করলেন বিল গেটসকন্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবশেষে ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেলিন্ডা গেটসের কন্যা জেনিফার গেটস বিয়ে করেছেন। দীর্ঘদিনের মুসলিম বন্ধু নায়েল নাসেরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বিল গেটস তনয়া জেনিফার। স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) সম্পন্ন হলো তাদের বিয়ে। এর আগের দিন শুক্রবার ছোট পরিসরে মুসলিম রীতিতেও বিয়ে পড়ানো হয়।

২৫ বছর বয়সী জেনিফার ২০২০ সালের জানুয়ারিতে ৩০ বছর বয়সী নায়েল নাসেরের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছিলেন। নিউইয়র্কের নর্থ সালেমে ১২৪ একরজুড়ে ঘোড়ার খামারবাড়িতে অবশেষে তাদের বিয়ে সম্পন্ন হলো।

এ বছরের মে মাসে বিচ্ছেদ হয়েছে বিল গেটস ও মিলিন্ডা গেটসের ২৭ বছরের সংসারের। এরপর প্রথমবার তারা একত্রিত হয়ে হাজির হয়েছেন মেয়ের বিয়েতে। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি তিনশর মতো অতিথিও উপস্থিত ছিলেন।

নায়েল নাসেরের সঙ্গে বিল গেটসকন্যার পরিচয় হয় ২০১৭ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। মিশরে জন্ম নেয়া নাসেরের বেড়ে ওঠা কুয়েতে। নায়েল নাসের একজন পেশাদার ঘোড়দৌড়বিদ।

শুধু ঘোড়সাওয়ার নন, নায়েল নাসের একজন ব্যবসায়ীও। ধারণা করা হচ্ছে, বিয়ের পর ক্যালিফোর্নিয়াতে সংসার জীবন শুরু করবেন বিল গেটসকন্যা জেনিফার।

সূত্র: ডেইলি মেইল, দ্য ইন্ডিপেনডেন্ট

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com