1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের অনুরোধ  শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রমজানে আল-আকসা বন্ধের ঘোষণা ইসরায়েলের, জুমার নামাজ বাতিল ত্যাগ ও মানবসেবার স্বীকৃতি—রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন সাজ্জাদুর রহমান মামুন রমজানের আলোয় ‘শখ ও সানন্দা’র ইফতার ও আলোচনা সভা ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে জয়নাল আহমেদ চৌধুরী, শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ ‘৪ দিনে ৫০০ মার্কিন সেনা নিহত’—ইরানের দাবি, পেন্টাগন বলছে মাত্র ৬

শেরপুরে মা-মেয়েকে দলবেঁধে গণধর্ষণ, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মা-মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে এক গৃহবধূ তার কিশোরী (১৬) মেয়েকে সঙ্গে নিয়ে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর শনিবার বেলা ১১টার দিকে তারা ব্যাটারিচালিত অটোরিকশায় করে শেরপুরের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ওই গৃহবধূর সঙ্গে দুই প্রতিবেশী ভাইয়ের দেখা হয়। তারা তাদেরকে (মা-মেয়ে) ঘোরাফেরার কথা বলে সারাদিন নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে তারা মা-মেয়েকে কৌশলে ঢাকায় বসবাসকারী ওসমানের নির্মাণাধীন জনশূন্য বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে সাতজন মিলে মা-মেয়েকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ভুক্তভোগীদের স্বজনরা ৯৯৯ নম্বরে কল করে সহযোগিতা চান। এরপর আমরা মা-মেয়েকে উদ্ধার করে তাদের নিরাপত্তা নিশ্চিত করি। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় জড়িত সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com