1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বিচ্ছেদই চাই, খোরপোশ চেয়ে রোশনকে জবাব শ্রাবন্তীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

স্ত্রীকে ঘরে ফেরাতে গত জুলাই মাসে মামলা করেছিলেন তিনি। কিন্তু শ্রাবন্তী নিজের অবস্থানে অনড়। রোশনের কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছেন তিনি। ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। কোনও ভাবেই আর স্বামীর সঙ্গে থাকতে রাজি নন অভিনেত্রী। শুধু বিচ্ছেদই চাননি তিনি। দাবি করেছেন খোরপোশও। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশনের কাছ থেকে ভরণপোষণের জন্য টাকা চেয়েছেন শ্রাবন্তী।

ভারতের গণমাধ্যমকে রোশন বলেছেন, “খোরপোষের মামলার কোনও কাগজপত্র আমার কাছে এসে পৌছয়নি। তাই এ বিষয়ে আমি এখনও কিছু বলতে চাই না। যা বলার আমার আইনজীবী বলবেন।” রোশন জানিয়েছেন, শ্রাবন্তী তাকে ‘সঙ্গমে অক্ষম’ বলে কটাক্ষ করেছেন ঘনিষ্ঠ বৃত্তে। তাকে নাকি চোর অপবাদও দিয়েছেন শ্রাবন্তী। এ বিষয়ে যদিও মুখে কুলুপ এটেছেন অভিনেত্রী। পর্দা-পাড়ার গুঞ্জন, ব্যবসায়ী প্রেমিককে নিয়ে দিব্যি দিন কাটছে তার। শ্রাবন্তীর বিরুদ্ধে রোশনের অভিযোগ বিস্তর। ইনস্টাগ্রামে পরোক্ষ কাজিয়া থেকে আইন-আদালত। কোন দিকে এগোবে রোশন-শ্রাবন্তী সমীকরণ? সেটাই এখন দেখার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com