1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

চার দশকের মধ্যে চীনের সঙ্গে বর্তমানে সবচেয়ে মারাত্মক উত্তেজনা চলছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী চিউ কিয়ো চেং বলেছেন, গত চার দশকের মধ্যে চীনের সঙ্গে তাইওয়ানের সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা চলছে।

তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনের উপর দিয়ে চীনের সামরিক বাহিনীর বহুসংখ্যক জঙ্গিবিমান ও বোমারু বিমান উড়ে যাওয়ার কয়েক দিন পর তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী এই বক্তব্য দিলেন।

গত শুক্রবার পরপর চার দিন চীনের প্রায় ১৫০টি বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে প্রবেশ করে। এ ঘটনাকে তাইওয়ান চীনের পক্ষ থেকে ‘অব্যাহত হয়রানি’ বলে উল্লেখ করেছে। গত মঙ্গলবার সর্বশেষ তাইওয়ানের আকাশসীমায় চীনা বিমান প্রবেশ করে।

চীনের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রসঙ্গে তাইওয়ানের সংসদে একজন আইন প্রণেতার এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী চিউ কিয়ো বলেন, পরিস্থিতি খুবই মারাত্মক; ৪০ বছরের মধ্যে বর্তমানে চীনের সঙ্গে সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা চলছে এবং তাইওয়ান প্রণালীতে সংঘাতের ঝুঁকিও রয়েছে।

তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে মনে করে চীন। বেইজিং সবসময় বলে আসছে- প্রয়োজন হলে তাওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। তবে তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ দাবি করছে; তারা নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com