1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

প্রাণীদের ভালোবাসায় সম্মাননা পাচ্ছেন জয়া আহসান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

পশু নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার তাকে এ সম্মাননা দিচ্ছে। জয়াকে ‘প্রাণবিক বন্ধু’ আখ্যায়িত করে দেওয়া হচ্ছে এ সম্মান।

ওয়ার্ল্ড অ্যানিমেল ডে উপলক্ষে ‌“প্রাণবিক বন্ধু” পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১০ জনের নাম প্রকাশ করা হয়েছে।’

সংগঠনটি জানায়, পুরস্কার ঘোষণা করা হলেও এখনই এটা প্রদান করা হবে না। করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী নভেম্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশু কল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার।’

পশুপ্রেমের জন্য সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত জয়া আহসান বলেন, ‘আমি পুরস্কৃত হচ্ছি, আনন্দটি মোটেও সেজন্য নয়। বরং আনন্দ হচ্ছে, অসাধারণ এই উদ্যোগটির জন্য। এটা প্রাণী-প্রেমীদের মনে উৎসাহ যোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমি নিজেও কোনোদিন কিছু পাওয়ার জন্য পশু-পাখিদের জন্য কাজ করিনি। যা করেছি, নিজের আনন্দ আর ভেতরের টান থেকে। ধন্যবাদ জানাই সংগঠন সংশ্লিষ্টদের। তাদের এই উদ্যোগ অব্যাহত থাক।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com