1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ফেক আইডিতে ক্ষুব্ধ ববিতা…

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চটেছেন অভিনেত্রী ববিতা। তাঁর ক্ষোভ, ‘যে কেউ চাইলেই আরেকজনের নামে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে বুঝি না। এসব দেখার কী কেউ নেই।’ অভিনেত্রী ববিতা জানান, কয়েক বছর ধরে তিনি লক্ষ্য করছেন তাঁর নামে একাধিক ফেসবুক আইডি চালু আছে। অথচ আজ পর্যন্ত তিনি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি।

ববিতা বলেন, এসব অ্যাকাউন্টে তাঁর ছবিসহ নানা স্ট্যাটাস পোস্ট করে আসছে অশুভ চক্র। এতে তিনি খুব উদ্বিগ্ন। কারণ এসব অ্যাকাউন্টে কেউ যদি দেশ বা ধর্মবিরোধী কোনো স্ট্যাটাস দিয়ে ফেলে তাহলে নিজেই বিপাকে পড়তে পারেন। বর্তমানে কানাডায় থাকা এই অভিনেত্রী বলেন, অবাক করার মতো ব্যাপার হলো, আমার পুত্র অনিকের নামেও বেশ কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

তিনি ফেসবুক কর্তৃপক্ষ ও বাংলাদেশ সরকারের কাছে এর প্রতিকার চেয়েছেন। ববিতা বলেন, শুধু সেলিব্রেটি বা হাই প্রোফাইল ব্যক্তিত্বদের নামে নয়, সাধারণ অনেক মানুষের নামেও ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে নানাভাবে হয়রানি ও ব্ল্যাকমেইল করে আসছে দুষ্কৃতকারীরা। এটি একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে আতঙ্ক ও হুমকি। এ অবস্থার অবসানে আইনশৃঙ্খলা বাহিনীরও হস্তক্ষেপ কামনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com