1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বাবা ব্যস্ত থাকেন খুব, কথা বলতে আমাকেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাদক পার্টি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সোমবার (৪ অক্টোবর) তাকে আদালতে তোলা হলেও জামিন মেলেনি। আগামী ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ডে থাকতে হবে আরিয়ানকে।

এদিকে এনসিবির কাছে আরিয়ান যেসব তথ্য দিয়েছেন, তার কিছু অংশ প্রকাশ্যে এসেছে। ভারতের একটি ইংরেজি পত্রিকার সূত্রে জানা গেছে, আরিয়ান তার বয়ানে বলেছেন, ‘বাবা অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন। তিনি এতটাই ব্যস্ত থাকেন যে, অনেক সময় তার সাক্ষাৎ পেতে আমাকেও অ্যাপয়েনমেন্ট দিতে হয়েছে।’

এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে গেছে। নেট দুনিয়ায় মন্তব্যটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ কেউ শাহরুখ খানের অতিরিক্ত জনপ্রিয়তা ও ব্যস্ততাকে দায়ী করছেন এমন ঘটনার জন্য। আবার কেউ মনে করছেন, শাহরুখ নিজের সন্তানকে ঠিকমতো সময় দেন না।

এনসিবির তদন্তের অংশ হিসেবে আরিয়ানের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। সেখানে কিছু আপত্তিকর ছবি পাওয়া গেছে। এছাড়া তার হোয়াটসঅ্যাপ চ্যাটে আর্থিক লেনদেনের বিষয়েও তথ্য পাওয়া গেছে বলে দাবি এনসিবির।

গত শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানসহ ৮ জনকে আটক করে এনসিবি। এরপর জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ তিনজনকে গ্রেফতার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিয়ান জানান, তিনি ৪ বছর ধরে মাদক নিচ্ছেন।

এদিকে গ্রেফতার হওয়ার পর শাহরুখ খানের সঙ্গে কেবল একবার কথা বলার সুযোগ পেয়েছেন আরিয়ান। সেটাও আবার টেলিফোনে মাত্র ২ মিনিটের জন্য। ওই সময় নাকি বাবার কাছে হাউমাউ করে কেঁদেছেন এ তরুণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com